ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালালার বিয়ের খবরে হতাশ তসলিমা

আন্তর্জাতিক ডেস্ক: সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের বিয়ের খবরে হতাশ হয়েছেন বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত লেখক তাসলিমা নাসরিন।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক টুইট বার্তায় তসলিমা তার হতাশার খবর জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তসলিমা টুইটে লেখেন, এটা জেনে খুবই হতাশ হচ্ছি যে, মালালা একজন পাকিস্তানিকে বিয়ে করেছেন। ওঁর বয়স মাত্র ২৪। মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আশা করেছিলাম এক জন সুদর্শন এবং প্রগতিশীল ইংরেজের প্রেমে পড়বেন তিনি। ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববেন না। কিন্তু…’

মালালার বিয়ে নিয়ে এমন মন্তব্যের জেরে তৎক্ষণাৎ কটাক্ষের শিকারও হন তসলিমা।

টুইটের রিপ্লাইয়ে বলা হয়, মালালা কাকে নিজের জীবনসঙ্গী বাছবেন, তা ঠিক করার উনি কে? সব পাকিস্তানি এক নয় জানিয়ে তসলিমার ওই টুইটকে ‘অত্যন্ত নীচ’ বলে আখ্যা দেন নেটিজেনরা।

প্রসঙ্গত, নোবেলজয়ী মালালা ইউসুফজাই গত ৯ নভেম্বর ব্রিটেনের বার্মিংহামে পাকিস্তানের আসির মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা