আন্তর্জাতিক

করোনায় ভারতে একদিনে মৃত্যু ৮০৫ 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৮০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৩৩৪। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেরালায় করোনায় প্রাণহানির তথ্য সংশোধনের কারণে দৈনিক মৃত্যু এতটা বেশি দেখাচ্ছে। প্রাণহানির তথ্য সংশোধনের কারণে গত ২৪ ঘণ্টায় শুধু কেরালাতেই ৭০৮ জনের মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫৭ জনের। করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ২২১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৬৩২ জন।

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৮৪৯ জনের। করোনায় মারা গেছে ৪৯ লাখ ৯৭ হাজার ৩৭৬ জন। করোনা থেকে সেরে উঠেছে ২২ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১২৭ জন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা