কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
আন্তর্জাতিক

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

কাশ্মীর উপত্যকার দোদা জেলায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী ওই বাসটি কাশ্মীরের থাতরি এলাকা থেকে দোদা শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী বাহিনী।

এর আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসেন। পরে দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা