কাশ্মীর
আন্তর্জাতিক

রাজ্যের মর্যাদা পাচ্ছে কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (২৩ অক্টোবর) কাশ্মীর সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে এখনই নয়, নির্বাচনের পর ফিরতে পারে এ মর্যাদা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়।

তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছান অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগর পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সঙ্গে।

কয়েক দিন আগে জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এ সময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্ম-বলিদান মনে রাখবে গোটা দেশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা