আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দিলেই শাহরুখের নিস্তার

আন্তর্জাতিক ডেস্ক: শাহরুখ খান রাজনৈতিকভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে নিজের দল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল বলেন, শাহরুখ যদি এই মুহূর্তে ক্ষমতাসীন দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে।

সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। সে বিষয়ে এই নেতা বলেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পেছনে পড়ে আছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা