আন্তর্জাতিক

জাপানে বাড়ছে ‘ভুতুড়ে’ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ জাপানে ‘ভুতুড়ে’ বাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। কারণ দেশটিতে দ্রুতই কমছে জনসংখ্যা। ২০১৮ সালের সরকারি হিসাবে জাপানের ১৩.৬ শতাংশ অঞ্চল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অন্যদিকে একটি সমীক্ষার ফল দেশটির জনসংখ্যা কমার বিষয়টি তুলে এনেছে সামনে। জাপানে ২০৪০ সাল নাগাদ পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ বেড়ে যা দাঁড়াবে, তার মিলিত হিসাব মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান হবে। তবে এসব পূর্বাভাস নিয়ে এখনই চিন্তিত জাপান। কেন এমন হচ্ছে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ক্রম হ্রাসমান জনসংখ্যা এবং কর্মসূত্রে তরুণ প্রজন্মের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণে এমনটি ঘটছে। ২০১৮ সাল নাগাদ চার লাখ ৪৯ হাজার জনসংখ্যা কমে যায় জাপানের। এ ছাড়া দেশটিতে এখন পরিত্যক্ত বাড়ির সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, এসব পরিত্যক্ত বাড়ির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

জাপানের আইন অনুযায়ী, পরিত্যক্ত সম্পত্তি সহজে সরকার অধিগ্রহণ করতে পারে না। সে কারণেই ওই সব সম্পত্তি নিয়ে উদ্বিগ্ন জাপান। জাপানের রাজধানী টোকিওর তোশিমা শহরের প্রশাসন এ সমস্যা থেকে মুক্তির উপায় বের করেছে। পরিত্যক্ত বাড়ি কিনে কেউ সংস্কার করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে তাকে ভর্তুকি দেওয়া হবে। তোশিমার পাশাপাশি আরও বেশ কিছু অঞ্চলের প্রশাসনও ভর্তুকির নিয়ম চালু করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা