আন্তর্জাতিক

ইরান-তুরস্ক নতুন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর সঙ্গে সাক্ষাৎকালে সমঝোতা স্মারক সই করেছেন।

সম্প্রতি ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, দুই দেশ নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সহযোগিতা, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি এবং যৌথভাবে সন্ত্রাসবাদ ও পাচারের বিরুদ্ধে লড়তে এ সমঝোতা স্মারক সই করে। পরে এ বিষয়ে দুই দেশের মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, সব ক্ষেত্রে আমরা উভয় দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক অপরাধ এবং অস্ত্র ও মাদকপাচারের বিষয় গুরুত্ব পেয়েছে বেশি।

তিনি আরও বলেন, এসব বিষয় ছাড়াও এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসাত্মক তৎপরতা, তাদের ষড়যন্ত্রের কারণে সৃষ্ট নানা সমস্যা এবং আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

ভাহিদি বলেন, ‘ইরান-তুরস্কের সম্পর্ক আরও গতি পাবে। শত্রুদের ষড়যন্ত্র রুখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে’।

অন্যদিকে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরান ও তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সন্ত্রাসীসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করছে এবং দুই দেশই সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা