আন্তর্জাতিক

ভারতের টিকা কার্যক্রম বিজ্ঞান নির্ভর

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেকর্ড ১০০ কোটি ডোজ দিয়েছে ভারত। এই কার্যক্রম পুরোপুরি বিজ্ঞান নির্ভর বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২২ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

মোদি বলেন, ভারতের টিকাকরণের যে অভিযান চলছে তার পুরোটাই বিজ্ঞান নির্ভর। পুরো টিকাকরণ অভিযান বিজ্ঞান নির্ভর এবং বিজ্ঞান দ্বারা চালিত। এর শুরু থেকে শেষ পর্যন্ত বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কাজ করা হয়েছে। ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দেওয়া পুরোটাই। বিজ্ঞান ভিত্তিক অভিনব উদ্ভাবনী ব্যবস্থাকে কাজে লাগিয়ে করা হয়েছে।

তিনি বলেন, ১০০ কোটি মানুষকে টিকা দিয়ে ভারত বিশ্বের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। টিকাকরণের প্রভাবে দেশের অর্থনীতিতেও চাঙ্গা হয়েছে। এই সাফল্যের নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়ের শক্তি নিহিত রয়েছে। এই সাফল্য ভারতের সাফল্য, প্রত্যেক দেশবাসীর সাফল্য। এই জন্য প্রত্যেক নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা