অটোচালক
আন্তর্জাতিক

গিনেস বুকে নাম তুললেন অটোচালক

আন্তর্জাতিক ডেস্ক: দুই চাকায় অটো চালিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক অটোচালক। ইতোমধ্যেই তার দুই চাকায় অটো চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দুই চাকায় অটো চালানো এই যুবকের নাম জগতিশ এম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জগতিশ এম ২ দশমিক ২ কিলোমিটার সড়ক শুধুমাত্র দুচাকায় অটো চালিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ২০১৫ সালের শেষের দিকে রেকর্ডটি তৈরি করেছিলেন। তবে ভিডিওটি সম্প্রতি আবারও প্রকাশিত হয়েছে, যা দেখে হতবাক সকলেই। শেষ পর্যন্ত তিনি গিনেস বুকে নিজের নাম তুলে ধরলেন।

GWR ওয়েবসাইট সূত্রে জানা যায়, তামিলনাড়ুর এই যুবক রিয়েলিটি টিভি শো 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-‘অব ইন্ডিয়া তোরেগা’–তে অংশ নিয়েছিলেন। যেখানে দু-চাকায় অটো চালিয়ে তিনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি ২ দশমিক ২ কিলোমিটার রাস্তা সাইড-হুইলির’ জন্য রেকর্ড স্থাপন করেছিলেন।

ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অটো চালক জানিয়েছেন, ‘আমি কখনও ভাবতে পারিনি যে আমি রেকর্ড অর্জন করতে পারব। কিন্তু আমি খুবই সন্তুষ্ট’।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা