তাজমহল
আন্তর্জাতিক

ভারতে ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালু করছে ভারত।

মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে পর্যটক ভিসা পরিষেবা শুরু করছে।

ভারতীয় হাইকমিশন টুইট করে জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে ভিসা নিতে হবে। আগামী ১৫ নভেম্বরের পর নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।

কেউ চার্টার্ড ফ্লাইট নিয়ে পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে ১৫ অক্টোবরের পরই সে সুযোগ মিলবে। আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে।

দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ৫ লাখ ট্যুরিস্ট ভিসা একদম বিনামূল্যে দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা