লাদাখ
আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে ট্যাংক পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে— চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক সোমবার (১১ অক্টোবর) কোনো ফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি-বেইজিং।

সোমবারই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাংক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে।

দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো— চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের।

অন্যদিকে চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে— ভারতীয় পক্ষ তাদের দাবি নিয়ে অটল থাকায় সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা