আন্তর্জাতিক

তুর্কি পুলিশ হত্যার জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

খবর মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার মন্ত্রিসভার বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এ হুমকি দেন। তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব উপায়ে সিরিয়া থেকে উদ্ভূত হুমকি দূর করতে বদ্ধপরিকর। আমরা যত দ্রুত সম্ভব সিরিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

এর আগে রোববার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উত্তর সিরিয়ার আজাজ শহরে ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছেন। ওয়াইপিজির গাইডেড মিসাইল পুলিশ কর্মকর্তাদের বহন করা সাঁজোয়া যানে আঘাত করার পর তারা নিহত হন।

প্রসঙ্গত, সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দিদের দখলে থাকা অঞ্চলে তুরস্ক ২০১৬ সালে একটি নিরাপদ অঞ্চল তৈরির আশায় সামরিক অভিযান শুরু করে। সম্প্রতি সিরিয়া ও ইরাকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান জোরদার করার কারণে উত্তেজনা আবারও বেড়ে যায়।

গত মাসে এরদোগান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে মদদ’ দেওয়ার অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগের কারণ হলো, পিকেকে এবং ওয়াইপিজির সঙ্গে ম্যাকগার্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা