ইমরান খান
আন্তর্জাতিক
প্যান্ডোরা পেপার্সে ৭শ পাকিস্তানি

ইমরান খানের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা প্যানডোরা পেপারসে নাম এসেছে সাত শতাধিক পাকিস্তানির। এতে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

কারণ অবৈধ লেনদেনের তথ্য ফাঁস করা ওই নথিতে নাম এসেছে তার মন্ত্রিসভার একাধিক সদস্য, সিনেটর, সাবেক সেনা কর্মকর্তা, মিডিয়া হাউজের মালিক ও ব্যবসায়ীদের। এ নিয়ে বিরোধী দলীয় নেতারা সরাসরি ইমরানের পদত্যাগ দাবি করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্যানডোরা পেপারসে পাকিস্তানের প্রভাবশালীদের মধ্যে নাম রয়েছে অর্থমন্ত্রী শওকত তারিন, পানিসম্পদমন্ত্রী মুনিস এলাহি, সিনেটর ফয়সাল ভাওদা, মুসলিম লিগ (এন) নেতা ইশহাক দারের ছেলে আলি দার, পিপিপি নেতা শারজিল মেমন, শিল্পমন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলিম খান প্রমুখের। এদের মধ্যে অনেকেই ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

প্যানডোরা পেপারসে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একাধিক নেতার নাম আসার জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল মুসলিম লিগ (নওয়াজ)। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আহসান ইকবাল বলেছেন, প্যানডোরা পেপারসে ইমরান খানের নাম ছড়ানোয় আর প্রধানমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার নেই।

তিনি অভিযোগ করেছেন, ইমরান খান নিজেকে দুর্নীতিবিরোধী অভিযানের চ্যাম্পিয়ন দাবি করেন, অথচ নিজেই বিদেশি উপহারের তথ্য গোপন করেছেন।

অভিযুক্ত সবার বিষয়ে তদন্তের আশ্বাস

বিরোধীরা পদত্যাগ দাবি করলেও ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছেন, প্যানডোরা পেপারসে নাম আসা সব পাকিস্তানি নাগরিকের বিষয়ে তদন্ত করা হবে। তিনি বলেছেন, কোনো অন্যায় হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অভিজাতদের বেআইনি অর্থপাচারের তথ্য সামনে আনায় প্যানডোরা পেপারসের তদন্তকারীদের ধন্যবাদও জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদাহরণ দিয়ে ইমরান খান বলেছেন, এটি যেভাবে ভারতের সম্পদ লুণ্ঠন করেছিল, এখন উন্নয়নশীল বিশ্বের শাসকগোষ্ঠীগুলোও একই কাজ করছে। দুর্ভাগ্যবশত ধনী রাষ্ট্রগুলো এই বিশাল লুটপাট প্রতিরোধ বা লুটের অর্থ ফেরত দিতে আগ্রহী নয়। সূত্র: জিও নিউজ, দ্য ন্যাশন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা