আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৬৫ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৯০০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৭৫৯ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ১৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ১০ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ১৩৯ জন। এর আগের দিন মারা গেছে ১ হাজার ২৩২জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪১৭ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ২১৫ জনের। আক্রান্ত সংখ্যা ৪ লাখ ৩২ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। আগের দিন মারা গেছে ২২১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৮৮ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৫২ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫৪০ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৫৯৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৫৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭২৮ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন।

স্পেনে নতুন করে কেউ মারা যায়নি। আগের দিনে কোন প্রাণহানি হয়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬০১ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে মারা গেছে ৮১ জন। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১ জনের। আক্রান্ত দেড় লাখেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৪৭০ জনের। এ পর্যন্ত মারা গেছে ১০ হাজার ৬৩৭ জন। আক্রান্ত হয়েছে ৯৭ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা