আন্তর্জাতিক

অনড় মমতা, আগের ভাড়াতেই চলবে বাস!

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার (৪ জুন) থেকে পশ্চিমবঙ্গে পুরনো ভাড়াতেই চলবে বেসরকারি বাস-মিনিবাস। তবে ভাড়া বাড়ানোর দাবি থেকে বাসমালিক সংগঠনগুলি সরবে না বলেও জানিয়ে দিয়েছে। মালিক পক্ষদের একাংশ আবার ভাড়া বাড়িয়েই পথে বাস নামাতে চাইছেন। পরিবহণ দপ্তরের অনুমোদন ছাড়া যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া যায় কি না, সে প্রশ্ন উঠতে শুরু করেছে সচেতন নাগরিক মহলে। তবে রাজ্য পরিবহণ দপ্তর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনও মতেই ভাড়া বাড়ানো যাবে না।

ভাড়া বাড়ানো সংক্রান্ত বিষয়ে বুধবার (৩ জুন) মালিক পক্ষ আলোচনায় বসেছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, মানুষের অসুবিধার কথা চিন্তা করে ধীরে ধীরে সব রুটে বাস নামানো হবে। তবে, এখনই ভাড়া বাড়ানো হচ্ছে না। যদিও ভাড়া যে বাড়াতে হবে, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই বৈঠকে। ভাড়া কবে থেকে বাড়বে বা কত বাড়বে, সে বিষয়টি রেগুলেটরি কমিটির উপরে ছেড়ে দিয়েছেন বাস-মিনিবাস মালিকেরা।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এভাবে করোনার নাম করে ভাড়া বাড়াচ্ছি না। তবে কাল থেকে ধীরে ধীরে বাস নামবে। সরকার রেগুলেটরি কমিটি করেছে। তারা ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছে। আমরা এই সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিচ্ছে। আপাতত পুরনো ভাড়াতেই পথে নামছে বাস।”

প্রথমে ২০ জন যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি মিললেও, প্রাথমিক ভাবে তাতে নারাজ ছিলেন মালিকেরা। দফায় দফায় বৈঠকের পরেও ভাড়া বাড়ানো ছাড়া কোনও পথই খুঁজে পাচ্ছিলেন না তারা। যেভাবেই হোক ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন মালিক সংগঠনগুলি। রাজ্যও কড়া অবস্থান নিয়ে জানিয়ে দিয়েছিল, এই কঠিন পরিস্থিতিতে কোনও মতেই ভাড়া বাড়ানো যাবে না। ওই বাস মালিকদের যুক্তি, লোকসানে গাড়ি চালানো সম্ভব নয়। কয়েকটি রুটে ‘কোভিড-১৯ স্পেশাল ফেয়ার’-এর বেশি ভাড়া নেওয়া হচ্ছিল বলে অভিযোগ যাত্রীদের।

রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, করোনা শঙ্কা মাথায় নিয়েই ৮ জুনের মধ্যে ১ হাজার ২০০ বাস নামানো হবে কলকাতার পথে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা