আন্তর্জাতিক

ইসি’র সিদ্ধান্তে বাংলার মানুষ হতাশ

আন্তজাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাংলার মানুষকে হতাশ করেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা বিধানসভার উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ফল ঘোষণা হবে আগামী ২ নভেম্বর।

আসন্ন পুজো উৎসবের মধ্যে উপ নির্বাচনের সময়সূচী ঘোষণা করায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে রাহুল সিনহা বলেন, ২০ তারিখে হচ্ছে লক্ষ্মী পুজো, আর ৩০ তারিখ হছে নির্বাচন! এই পুজোর সময়ে প্রচার, জনসাধারণ ও ব্যবসায়ীদের পক্ষে কতটা অসুবিধাজনক নির্বাচন কমিশনের তা বোঝার শক্তি নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের শক্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারল কী না পারল সেই বিষয়ে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষের এতবড় উৎসবের কথা বিন্দুমাত্র মাথায় না রেখে নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গসহ ১৪টি রাজ্যের ৩০টি আসনের উপ-নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্ধ্র প্রদেশের ১টি, অসমের ৫টি, বিহারের ২টি, হরিয়ানার ১টি, হিমাচল প্রদেশের ৩টি, কর্নাটকের ২টি, মধ্য প্রদেশের ৩টি, মহারাষ্ট্রের ১টি, মেঘালয়ের ৩টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের ১টি, রাজস্থানের ২টি এবং তেলঙ্গানার ১টি আসনে উপনির্বাচন হবে। এ ছাড়াও মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশের ১টি করে আসনে এবং দাদরা ও নগর হাভেলির ১টি আসনে লোকসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা