আন্তর্জাতিক

আমেরিকাকে আফগানিস্তানের হুঁশিয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ দাবি করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে সঙ্গে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে দলটি সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে আফগানিস্তান সরকারের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা