ভোট
আন্তর্জাতিক

জার্মানিজুড়ে ভোটের আমেজ 

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির মাঝেও ভোটের আমেজ ছড়িয়েছে জার্মানিজুড়ে। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অ্যাঙ্গেলা মের্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

২০০৫ সাল থেকে টানা ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন আঙ্গেলা মের্কেল। পূর্বঘোষণা অনুযায়ী তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। ফলে রোববারের ফেডারেল নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেবেন দেশটির জনপ্রিয় এ চ্যান্সেলর।

এদিকে, নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নানা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক দলগুলো৷ এবার নির্বাচনে চ্যান্সেলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে চ্যান্সেলর পদে দাঁড়িয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট। লাশেট জনসংখ্যার হিসাবে জার্মানির সবচেয়ে বড় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ারের (এনআরডব্লিউ) বর্তমান মুখ্যমন্ত্রী।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে চ্যান্সেলর পদে প্রতিযোগিতা করছেন জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক। তিনি বর্তমানে দলটির প্রধান এবং ২০১৩ সাল থেকে জার্মান পার্লামেন্টের সদস্য। পরিবেশবাদী রাজনৈতিক দল হিসেবে বর্তমানে গ্রিন পার্টির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এ বছর দলটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবে বলে আশা করছেন সমর্থকরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা