আন্তর্জাতিক

আইএস নেতা আবু ওমর খোরাসানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী ঘোষণা করেছে।

আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন জানিয়েছে, আফগান কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় কাবুলে বলেন, জঙ্গি গোষ্ঠী দায়েশের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে। তবে খোরাসানি কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গত দশকের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধপরাধ চালিয়ে আসছে চরম উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এবার আফগানিস্তানে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলে ঘোষণা করলেও তালেবানের বিরুদ্ধে সম্প্রতি রক্তক্ষয়ী হামলা শুরু করে দায়েশ।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে বিদ্রোহী গোষ্ঠী। তারপর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে দায়েশের সন্ত্রাসী হামলা বেড়ে গিয়েছে। বিশেষ করে নানগারহার প্রদেশে গত কয়েকদিনে বেশ কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে দায়েশ বা আইএস।

এসব হামলায় অন্তত ২০ বিদ্রোহী সদস্যসহ অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীর দাবি করেছে, আফগানিস্তানের জন্য দায়েশ এখন মারাত্মক কোনো হুমকি নয় বরং এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা