আঙ্গেলা ম্যার্কেল
আন্তর্জাতিক

আঙ্গেলার উত্তরসূরি নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক টেলিভিশন বিতর্ক সত্ত্বেও জনমত সমীক্ষায় কোনো দলের স্পষ্ট জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। ফলে ২৬ সেপ্টেম্বরের নির্বাচনের পর জোট সরকারের রূপরেখাও স্পষ্ট হচ্ছে না।

জার্মানিতে সাধারণ নির্বাচনের তিন দিন আগে এই প্রথম সব প্রধান দলের নেতা টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন। সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগে উপস্থিত দলের নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন প্রশ্নে নিজস্ব অবস্থান এবং নির্বাচনের পর পছন্দের জোট নিয়ে নিজেদের মতামত তুলে ধরলেন।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তিন প্রধান দলের চ্যান্সেলর পদপ্রার্থীর তিনটি টেলিভিশন বিতর্কের পর এটাই ছিল টেলিভিশনের পর্দায় ভোটারদের মন জয় করার শেষ সুযোগ। ফেডারেল জার্মানির ইতিহাসে এর আগে কখনো নির্বাচনের আগে প্রধান দলগুলোর প্রতিনিধিরা টেলিভিশনে নিজস্ব অবস্থান তুলে ধরার এত সুযোগ পাননি।

বিভিন্ন রাজনৈতিক দল ও নেতার প্রচার-প্রচারণা সত্ত্বেও জার্মানিতে এবারের নির্বাচনের ফল সম্পর্কে কোনো নির্ভরযোগ্য পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। জনমত সমীক্ষায় সামাজিক গণতন্ত্রী এসপিডি ও রক্ষণশীল ইউনিয়ন শিবিরের মধ্যে ফারাক অতি সামান্য। অতীতে নির্বাচনের ফলাফল প্রকাশের পর এমন সমীক্ষার ইঙ্গিত বারবার ভুল প্রমাণিত হয়েছে। তাছাড়া এবার সমীক্ষার প্রশ্নের জবাবে অনেকেই জানিয়েছেন যে, তারা এখনো মনস্থির করে উঠতে পারেননি। রেকর্ড মাত্রা পোস্টাল ব্যালটও সব হিসাব গোলমাল করে দিতে পারে।

জার্মানিতে সাধারণ নির্বাচনের তিন দিন আগে এই প্রথম সব প্রধান দলের নেতারা টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন

বৃহস্পতিবারের টেলিভিশন বিতর্কে উপস্থিত শীর্ষ নেতারা নিজেদের অবস্থানের মধ্যে পার্থক্য আরো জোরালোভাবে তুলে ধরে অবশিষ্ট ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন।

তাছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ নির্দিষ্ট জোট গড়লে তার পরিণাম কী হবে, সে বিষয়েও সতর্ক করে দিলেন। এই প্রথম কোনো বিতর্কে পররাষ্ট্র, প্রতিপক্ষা ও জাতীয় নিরাপত্তার মতো বিষয় যথেষ্ট গুরুত্ব পেল। ইউরোপীয় ইউনিয়নের চালিকাশক্তি হিসেবে পরিচিত দেশ জার্মানির ভবিষ্যৎ ভূমিকা নিয়েও শীর্ষ নেতারা নিজেদের অবস্থান জানালেন।

এমন প্রেক্ষাপটে রবিবারের নির্বাচনের ফলাফল ও তারপর সম্ভাব্য জোট সরকার গড়ার উদ্যোগ নিয়ে জল্পনাকল্পনা বাড়ছে। এসপিডি প্রার্থী ওলাফ শলৎস ও ইউনিয়ন শিবিরের প্রার্থী আরমিন লাশেটের হাতে সংসদের আসনসংখ্যার মধ্যে ফারাক যদি সত্যি খুব কম হয়, সে ক্ষেত্রে দুই পক্ষই সমান্তরালভাবে সরকার গড়ার লক্ষ্যে বাকিদের সঙ্গে আলোচনা চালাতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে।

১৯৭৬ সালে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত দ্বিতীয় শক্তিশালী শিবির হিসেবে এসপিডি দলের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল। জনমত সমীক্ষার পূর্বাভাস সত্য প্রমাণিত হলে দুইয়ের বদলে তিনটি দলের জোট অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ১৯৪৯ সালে ফেডারেল জার্মান প্রজাতন্ত্র গঠনের পর তিন বছর এমন সরকার ক্ষমতায় ছিল। তারপর থেকে কখনো এমন তিন দলের সরকার গঠনের প্রয়োজন হয়নি।

উদারপন্থী এফডিপি দলের নেতা ক্রিস্টিয়ান লিন্ডনার বৃহস্পতিবার আবার মনে করিয়ে দিয়েছেন, জনমত সমীক্ষা অনুযায়ী দুই প্রধান শিবিরই এবার ভোটারদের ৭০ শতাংশের কম সমর্থন পাচ্ছে। এমন দুর্বল অবস্থানে থেকে তাদের পক্ষে সরকার গড়ার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, সর্বশেষ এক সমীক্ষা অনুযায়ী এসপিডি দল ২৫ ও ইউনিয়ন শিবির ২৩ শতাংশ সমর্থন পাচ্ছে। ফলে আঙ্গেলা ম্যার্কেলের বিদায়ের পর কে জার্মানির হাল ধরবেন, নির্বাচনের দুই-তিন দিন আগেও তা স্পষ্ট নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা