কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি
আন্তর্জাতিক

আফগানদের সম্পৃক্ত করতে জাতিসংঘে আহ্বান

আন্তার্জাতিক ডেস্ক: বয়কট না করে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সামনে আফগানিস্তান পরিস্থিতি তুলে ধরে এ আহ্বান জানান তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কাতার আমির বলেন, বিদ্রোহী গোষ্ঠীকে প্রত্যাখান করা মানে সংকট আরও তীব্রতর হওয়া। এজন্য সবার উচিত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। কারণ আলোচনার মাধ্যমেই ইতিবাচক ফলাফল আসতে পারে।

শেখ তামিম আরও বলেন, তার দেশ বিদ্রোহী গোষ্ঠীদের দখলের পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষকে ‘মানবিক কর্তব্য’ হিসেবে সরিয়ে নেওয়ার কোন প্রচেষ্টা ছাড়েনি। এবং দোহায় করা সব চুক্তি বাস্তবায়নে তার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সবকিছু অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমরা খুশি যে দোহা আমাদের অঞ্চলে আন্তর্জাতিক বহুপাক্ষিক কর্মকাণ্ডের রাজধানী।’

প্রসঙ্গত, বিদ্রোহী গোষ্ঠী কাবুল দখলের পর বিদেশি সেনা প্রত্যাহার এবং দেশটি থেকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো মুখ ফিরিয়ে নেয়। তবে সংকটময় পরিস্থিতিতেও পাশে দাঁড়িয়েছে কাতার। ইতোমধ্যে আফগান জনগণের জন্য ত্রাণ সহায়তাও পাঠিয়েছে দেশটি।

এদিকে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠী।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে বিদ্রোহী গোষ্ঠী বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বিদ্রোহী গোষ্ঠী আরও বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান।

বিদ্রোহী গোষ্ঠীর এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেন, বিদ্রোহী গোষ্ঠীর চিঠিটি সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে আমির খান মুত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা