ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। দেশটির ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পে শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) ৯টা ১৫ মিনিটে ম্যানসফিল্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এটি মেলবোর্নের খুব কাছেই অবস্থিত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমরা গুরুতর আঘাতের কোনো খবর পাইনি এবং এটা একটি ভালো সংবাদ।

প্রতিবেশী সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ৪ এবং ৩.১ মাত্রার দু'টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়।

চলতি বছর দেশটিতে আঘাত হানা এটাই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প। তবে এ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী মরিসন। সেখান থেকেই ভূমিকম্পের খবরে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় ভূমিকম্প অনেকটা বিরল ঘটনাই বলা যায়। ফলে এটা লোকজনকে অস্বস্তির মধ্যে ফেলেছে।

ভিক্টোরিয়া রাজ্যের জরুরি বিভাগ লোকজনকে পরবর্তী পরাঘাত (আফটার শক) সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি আপনি ভিক্টোরিয়ায় বসবাস করেন তবে আপনি কিছুটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছেন। ভূমিকম্প বা পরবর্তী কম্পনের সময় ক্ষতিগ্রস্ত ভবন বা অন্য সব জিনিসপত্র থেকে দূরে থাকুন।

এ সময় গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভূমিকম্পের সময় বড় বড় ভবন এবং হাসপাতাল থেকে লোকজনকে বেরিয়ে আসতে বলা হয়।

জিওসাইন্সেস অস্ট্রেলিয়া জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.৫ মাইল)। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ বলে জানানো হলেও পরে ৫ দশমিক ৮ মাত্রা বলে জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা