ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জম্মু-কাশ্মীরের উধামপুর জেলার ঘন জঙ্গলে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় মেজর এবং ক্যাপ্টের র‌্যাঙ্কের দুই কর্মকর্তা নিহত হয়েছে।

এর আগে ভারত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার উধামপুর জেলার শিব গরধর এলাকায় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির দুই পাইলট মারাত্মকভাবে আহত হন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিক সেই তথ্য জানানো হয়নি।

সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমে ঘন জঙ্গল থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা