আন্তর্জাতিক

১২ কোটির লটারি জিতলেন অটোচালক

সান নিউজ ডেস্ক: ১২ কোটি টাকার লটারি জিতলেন এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। লটারির টিকিট বিক্রি হয়েছিল ৫৪ লাখ। তাদের মধ্যে প্রথম পুরস্কার ছিল ১২ কোটি। আর তা জিতে নিয়েছেন জয়পালান পি আর নামের এই চালক।

১০ সেপ্টেম্বর সেই লটারির টিকিট কেটেছিলেন ভারতের কেরালা রাজ্যের মারাডুর জয়পালান।

সোমবার (২০ সেপ্টেম্বর) লটারির ফলাফল ঘোষণা করা হয়। ফল দেখতে গিয়ে জানতে পারেন, তিনিই প্রথম পুরস্কার পেয়েছেন। এরপর ভাগ্যে পাল্টে যায় তার।

সংবাদ সংস্থা পিটিআইকে অটোচালক জয়পালান বলেন, আমার লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ বিষয়ে কারও পরামর্শ নেইনি।

ত্রিপুনীথুরা থেকে ‘ওনাম বাম্পার লটারি’র টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

জানা যায়, লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি। তবে জয়ী জয়পালন পাবেন ৭ কোটি রুপি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা