আন্তর্জাতিক

কানাডায় নির্বাচন, চাপে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি মধ্যেই কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ (২০ সেপ্টেম্বর)। নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের সঙ্গে বিরোধীদের হাড্ডিাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

কানাডার ইলেকশন কমিশনের তথ্যমতে, দেশটিতে এবার ভোটার রয়েছেন ২ কোটি ৭০ লাখের বেশি। এর মধ্যে আগাম ভোটে প্রায় ৫৭ লাখ ৮০ হাজার ব্যালট জমা পড়েছে। নির্বাচনে স্থানভেদে ভোটগ্রহণ শুরু ও শেষের সময়ে মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সবার শেষে ভোটগ্রহণ বন্ধ হবে দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক মেইল-ইন-ব্যালট জমা পড়ায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এতে আসন রয়েছে ৩৩৮টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ১৭০টি আসনে জিততে হবে।

এদিকে, জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ২৭ হাজার ৩০০ জন।

সোমবারের নির্বাচনে ভোট দেওয়ার সময় মহামারি ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সংকট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারের নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি এবং এরিন ও’টুলের নেতৃত্বাধীন বিরোধী দল কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপে। দুই দলেরই জনপ্রিয়তা ৩১-৩২ শতাংশের মতো।

এছাড়া জগমিৎ সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টির জনসমর্থন রয়েছে প্রায় ২০ শতাংশ। তবে নির্বাচনে ট্রুডোর দলই বেশি আসনে জিততে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা