আন্তর্জাতিক

মৌমাছির কামড়ে ৬৩ পেঙ্গুইনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের পাশে সমুদ্র সৈকতে এক ঝাঁক মৌমাছির কামড়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা অন্তত ৬৩ আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার সমুদ্রতীরবর্তী পাখি সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড রবার্ট বলেন, ‘আমরা পরীক্ষা করে পেঙ্গুইনগুলোর চোখের চারপাশে মৌমাছির কামড়ের দাগ দেখতে পেয়েছি।’ ওই সৈকতের পাশে পার্কে বিপুল সংখ্যক মৌমাছি রয়েছে বলে জানা যায়।

তিনি বলেন, ‘আমরা সচরাচর এ ধরনের ঘটনা দেখতে পাই না, এটা বেশ দুর্লভ ঘটনা।’ টেলিফোন আলাপে তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘ঘটনাস্থলে মৃত মৌমাছি পাওয়া গেছে।’

ডেভিড রবার্ট বলেন, ‘এভাবে পেঙ্গুইনকে মরতে দেয়া যায় না। এরা ইতোমধ্যেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এগুলোতো সংরক্ষিত প্রাণী।’

এছাড়া ডেভিড রবার্ট এটাকে ‘বিরল’ একটি ঘটনা বলেও বর্ণনা করেছেন।

উল্লেখ্য, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৌমাছির কামড়ের দাগ ছাড়া পেঙ্গুইনগুলোর গায়ে আর কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা