আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া অত্যন্ত বিপজ্জনক

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা চুক্তি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক। এই চুক্তি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যয়ের মুখে ফেলবে এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় উসকানি দিতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নতুন নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেছেন, এই জোট আঞ্চলিক শান্তি মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে... এবং অস্ত্রের প্রতিযোগিতা তীব্র করছে।

পিয়ংইয়ং বলেছে, এটি খুবই স্বাভাবিক যে, প্রতিবেশী দেশগুলো— (যেমন) চীন এ ধরনের পদক্ষেপকে ‘এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার দায়িত্বজ্ঞানহীন হিসেবে নিন্দা জানিয়েছে।’

প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে চীনকে মোকাবিলা করতে প্রভাবশালী পশ্চিমা তিন দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামের নতুন নিরাপত্তা চুক্তির ঘোষণার কয়েকদিন পরই এই সমঝোতা বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। ঐতিহাসিক এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের কথা বলা হয়েছে।

পরমাণু শক্তিধর দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের শক্তিধর সদস্য ফ্রান্সও এই চুক্তির কঠোর সমালোচনা করেছে। অকাসের তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্স বলেছে, এই চুক্তির মাধ্যমে তাদের ‘পিঠে ছুরি মারা হয়েছে।

নতুন এই নিরাপত্তা চুক্তির ফলে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তাদের সাবমেরিন প্রযুক্তি অস্ট্রেলিয়াকে সরবরাহ করবে; যা অতীতে শুধুমাত্র যুক্তরাজ্য পেতো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা