ইমরান খান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পাশে থাকা ভুল ছিল

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাবুলে আমেরিকার সঙ্গ দেওয়াই ভুল হয়েছিল আমাদের। এর জন্য তার দেশের সরকারকে বড় মূল্য দিতে হয়েছে।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেছিল আমেরিকা। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইমরান খান। এর আগে আমেরিকার এক সিনেটর পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদত দেওয়ার অভিযোগ এনেছিলেন।

এমনকি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের জন্যও দায়ী করেছিলেন ইসলামাবাদকেই। আমেরিকার সিনেটরের সেই বক্তব্যের সমালোচনা করে ইমরান বলেন, নিজেদের ব্যর্থতার দায় যেভাবে ইসলামাবাদের ওপর চাপাতে চাইছে ওয়াশিংটন, তা বেদনাদায়ক।

ইমরান খান বলেন, একজন পাকিস্তানি হিসেবে আমার এই দোষারোপ শুনতে ভালো লাগেনি। আমেরিকার আচরণে আমরা মর্মাহত।

বস্তুত ৯/১১ হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা হওয়া পাকিস্তানের নতুন সরকার গঠনের জন্য আমেরিকার সমর্থন দরকার ছিল। বদলে কাবুল প্রশ্নে ওয়াশিংটনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামাবাদ।

কিন্তু ইমরান এখন মনে করছেন, সেখানেই বড় গলদ হয়েছিল। কারণ আফগানিস্তানে সোভিয়েত সেনার বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান যে মুজাহিদ বাহিনী তৈরি করেছিল, ওই সিদ্ধান্তের জন্যই রাশিয়া ইসলামাবাদের শত্রু হয়ে যায়। ইমরানের বক্তব্য, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের জন্যই শেষ পর্যন্ত বিপদে পড়েছে পাকিস্তান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা