ক্যাপিটল হিলের সামনে জড়ো হন শত শত আন্দোলকারী
আন্তর্জাতিক

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে জাস্টিস ফর জানুয়ারি ৬ 'র ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে জড়ো হন শত শত আন্দোলকারী।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শতাধিক ট্রাম্প সমর্থককে গ্রেফতার করে তদন্ত করা হয়েছে।

তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে জাস্টিস ফর জানুয়ারি ৬ নামে ওই সমাবেশের ডাক দেন।

এ সময় ক্যাপিটল হিল ভবনে হামলা মামলা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা।

তারা বলেন, আমরা যেকোনো সহিংসতার তীব্র নিন্দা জানাই। কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় বিশ্বাসী নয়। ৬ জানুয়ারি যা ঘটেছে তা অপ্রত্যাশিত। তবে যারা নির্দোষ তাদের শাস্তির আওতায় আনা যাবে না। পুলিশ সদ্যরা সম্পদ নষ্ট করেছে, আর দোষ দেওয়া হয়েছে আমাদের ওপর।

ট্রাম্পের উগ্র সমর্থকগোষ্ঠী যাতে আবারও মার্কিন সংসদ ভবনে তাণ্ডব চালাতে না পারে, এ জন্য আগে থেকেই ক্যাপিটাল হিলের চারপাশে কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।

সমাবেশ ঘিরে আবারও সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

ক্যাপিটল হিল ছাড়াও প্রত্যেক রাজ্যে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভের ডাক দিয়েছেন। সাত শতাধিক ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ মিছিল করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা