আন্তর্জাতিক

মোস্ট ওয়ান্টেড থেকে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন সিরাজউদ্দিন হাক্কানি। তাকে জীবিত বা মৃত যেকোন অবস্থা ধরতে মরিয়া ছিল যুক্তরাষ্ট্র। সময়ের ব্যবধানে সেই সিরাজউদ্দিন হাক্কানি হয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভারপ্রাপ্ত সরকারের দায়িত্তপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে।

দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই খবর জানিয়েছে।

নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে সিরাজউদ্দিন হাক্কানিকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে এফবিআই। মার্কিন গোয়েন্দা সংস্থাটির ওয়েবসাইটে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ এনে তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

সিরাজউদ্দিন হাক্কানির বাবা জালালউদ্দিন হাক্কানি। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধকালে জালালউদ্দিন আফগানিস্তানের বাইরে বিভিন্ন দেশে থাকা সমমনা জিহাদিদের সাথে সুসম্পর্ক গড়েন। ১৯৮৯ সালে দেশটি থেকে সোভিয়েত বাহিনী চলে যায়। তখন জিহাদিদের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত ছিল। যোগাযোগ ছিল আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাথেও।

তালেবান ১৯৯৬ সালে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসে। তখন জালালউদ্দিন ওই সরকারে যোগ দেন। ছিলেন মন্ত্রীও। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্র বাহিনীর অভিযানে তালেবান ক্ষমতা হারায়। তিনিও সকলের সঙ্গে মন্ত্রীত্ব হারান। দীর্ঘদিন অসুস্থ থেকে ২০১৮ সালে তিনি মারা যান। এরপর তার ছেলে সিরাজউদ্দিন হাক্কানি হাল ধরেন হাক্কানি নেটওয়ার্কের। তিতি এখনও দলটির প্রধান। মঙ্গলবার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আফগানিস্তানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে হামলা চালিয়েছে। দূতাবাসের কর্মকর্তাসহ অনেক বিদেশিদের অপহরণ করেছে মুক্তিপণের জন্য। পাশাপাশি এই অপহরণকে জিম্মি হিসেবে ব্যবহার করে তাদের লোকদের ছাড়িয়ে নিয়েছে। এ ছাড়া আত্মঘাতী হামলা চালিয়ে বিরোধীদের সব সময় আতঙ্কে রাতো নেটওয়ার্কটি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা