আন্তর্জাতিক

চমকের পর চমক জাবিহুল্লাহর ঘোষণায়

আন্তর্জাতিক ডেস্ক: ঘোষণায় একের পর এক চমক দিয়ে যাচ্ছেন আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার (৪ সেপ্টেম্বর) সরকার গঠনের কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জানাতে এসে আরও চমক দিয়েছেন জাবিহুল্লাহ।

সশস্ত্র গোষ্ঠী কাবুল দখলের পর থেকেই শান্তির বার্তা দিচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছে। নারীদের নিয়ে কাজ করার কথা বলছে। তাদের এসব বক্তব্য বিশ্ব রাজনীতিতে চমক সৃষ্টি করেছে। এবার জানা গেল, দেশ ছেড়ে পালানো আফগান প্রেসিডেন্টের ভাইকেও সরকারে রাখবে তারা। এর মাধ্যমে দেশের সব শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব রাখা হবে নতুন সরকারে। তাদের চমকপদ কথার সঙ্গে কাজের মিল দেখতে আফগানিস্তানের দিকে তাকিয়ে পুরো বিশ্ব।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন- আগামী সপ্তাহে নতুন আফগান সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।

সরকার গঠনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য বিদ্রোহী গোষ্ঠীর গঠিত কমিটির সদস্য খলিল হাক্কানি বলেছেন, কাবুলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সর্বদলীয় সরকার গঠনের জন্য প্রকৃতপক্ষে এই বিলম্বের কারণ।

তিনি বলেছেন, আমরা (সশস্ত্র গোষ্ঠী) একাই সরকার গঠন করতে পারি। কিন্তু আমরা এমন একটি সরকার গঠন করতে চাচ্ছি যেখানে সমাজের সব জাতি, গোষ্ঠী ও অংশের সঠিক প্রতিনিধিত্ব থাকে। শুধু তালেবানের সরকার বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না।

খলিল হাক্কানি বলেছেন, আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং জমিয়তে-ই-ইসলামীর প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার এবং সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ভাইও সরকারে থাকবেন। উল্লিখিত দুজনই তালেবানকে সমর্থন দিয়েছেন।

বিশ্লেষকরা ধারণা করছেন, সব পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ঘোষণায় বিলম্ব হচ্ছে।

জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়া হবে শনিবার। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার সম্ভবত নতুন আফগান সরকারের প্রধান হবেন।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে যাচ্ছেন তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদা।

নতুন সরকারে আখুনজাদা ও বারাদার ছাড়াও শীর্ষে পদে থাকবেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, শীর্ষ তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ও হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা