আন্তর্জাতিক

নিষিদ্ধ হচ্ছে ভিপিএন পরিষেবা

আন্তর্জাতিক ডেস্ক: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সাইবার অপরাধ প্রতিরোধে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি (হোম অ্যাফেয়ার্স)। বিশ্বব্যাপী অনেক মানুষ এ পরিষেবায় ইন্টারনেট ব্যবহার করেন। এই পরিষেবাকেই এবার বন্ধ করে দিতে চলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এই পরিষেবায় ইন্টারনেট ব্যবহারকারীরা অবস্থানরত দেশে নিষিদ্ধ সাইট, গেম অ্যাপ ব্যবহার, কোথায় আছেন, কী তার আইপি পরিচয় গোপন রাখা এ সকল সুযোগগুলোই কাজে লাগান ভার্চুয়ালবাসীরা। বিশ্বব্যাপী অনেক মানুষ এটি ব্যবহার করে থাকেন।

ভারতের সংসদীয় স্থায়ী কমিটি তাদের সুপারিশে উল্লেখ করেছে, অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে অপরাধী ভিপিএন ব্যবহার করায় হদিস পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। দেশের সাইবার নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতেই এই পরিষেবাকে নিষিদ্ধ করা প্রয়োজন। ভবিষ্যতে এর মাধ্যমে বড় কোনও অপরাধ ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এছাড়া, এর পাশাপাশি ভিপিএন ও ডার্ক ওয়েব নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের আরও আধুনিক নজরদারি ও প্রযুক্তি প্রয়োগের সুপারিশ করেছে কমিটি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিশ্বে ভিপিএন ব্যবহারে শীর্ষে ভারত। সাইবার অপরাধীরা ভিপিএন সার্ভিস ব্যবহার করলেও বহু সাধারণ মানুষও এটি ব্যবহার করেন। এর মাধ্যমে দেশে নিষিদ্ধ সাইট, গেম, অ্যাপ ব্যবহার করেন তারা। তাছাড়া করোনা পরিস্থিতিতে বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করছেন। অনেক ক্ষেত্রেই কাজের জন্য ভিপিএন ব্যবহার করতে হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা