আন্তর্জাতিক

অস্ত্র হাতে আফগান ক্রিকেট বোর্ডে সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা রক্তপাতহীনভাবে দখল করেছে সশস্ত্র বাহিনী। যদিও শোনা যাচ্ছিলো সশস্ত্র বাহিনী ক্রিকেট ভালোবাসে অতএব তাদের কোনো চিন্তা নেই। বোর্ডের প্রধান কার্যনির্বাহী হামিদ শিনওয়ারি বলেছিলেন, সশস্ত্র বাহিনী ক্রিকেট ভালোবাসে, এতে কোনো ক্ষতিই হবে না। তবে দিন চারেকের মধ্যে পরিস্থিতিতে এলো নেতিবাচক পরিবর্তন।

বৃহস্পতিবার কাবুলে বোর্ডের সদর দপ্তরে ঢুকে পড়েছে দখলদার বাহিনী। সেই ছবি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সেই বাহিনীর সঙ্গে দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারিও আছেন। আরও দেখা মিলেছে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সদর দপ্তরের কনফারেন্স হলের দখল নিয়েছে তালেবানরা। এর আগ পর্যন্ত কেবল দেশের রাজপথে অস্ত্র হাতে টহল দিচ্ছিল সশস্ত্র বাহিনী। এবার তার প্রভাব এলো দেশটির আফগান ক্রিকেট সংস্থাতেও।

এর আগ পর্যন্ত অবশ্য পরিস্থিতি ‘স্বাভাবিক’ই ছিল। বোর্ডের প্রধান কর্তার কাছ থেকে আশ্বাস মিলছিল। কাবুল দখল হয়ে যাওয়ার মধ্যেই বোর্ড ব্যাটিং কোচ হিসেবে আভিস্কা গুনাবর্ধনেকে নিয়োগ দেয়। এরপর ক্রিকেটাররাও অনুশীলনে যান, ফলে ধারণা করা হচ্ছিল চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না ক্রিকেটে। এ বিষয়ে উদ্বিগ্ন আইসিসিও বোর্ডের সঙ্গে রাখছিল নিয়মিত যোগাযোগ।

তবে এর পরই ঘটনায় এলো নতুন মোড়। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডে তালেবান ঢুকে পড়ায় সে দেশের ক্রিকেট নিয়ে আবারও তৈরি হলো অনিশ্চয়তা।
আইপিএল এগিয়ে আসছে। সেই আইপিএলে নিজ নিজ দলে বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবীরা। বিশ্বকাপেরও তো খুব বেশি দিন বাকি নেই। সেই বিশ্বকাপে এবার আফগানদের খেলা হবে কিনা, এর আগে রশিদদের আইপিএল-ভাগ্যে কী ঘটবে, চলমান ঘটনাপ্রবাহের ফলে অনিশ্চয়তা সৃষ্টি হলো সে নিয়েও।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা