আন্তর্জাতিক

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনী ফের সিরিয়ার রাজধানী দামেস্ক এবং পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে। এ বিষয়ে সিরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল।

প্রতিবেদনে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের সেনারা বিমান থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে এবং হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরাইলের গণমাধ্যমও দামেস্কের ওপর হামলার কথা নিশ্চিত করেছে।

একটি সূত্র জানিয়েছে, দামেস্কের ওপর যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেগুলো মধ্য আকাশে ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশ থেকে ইহুদিবাদী ইসরাইল হামলা চালায়। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইল থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে।

সূত্র: পার্সটুডে

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা