আন্তর্জাতিক
তাজিয়া মিছিলে বোমা

পাকিস্তানে নিহত ৩, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এসে ইতোমধ্যে ৩ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ বিস্ফোরণ হয়।

পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, আমাদের মিছিলের স্থানে বিস্ফোরণে তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত আহতদের সাহায্য করছে অন্যরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হুসেনও এএফপিকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। কারণ, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল এখনও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা