আন্তর্জাতিক

সাবেক সেনাদের পাশে চায় সশস্ত্র গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র গোষ্ঠী দখলে আফগানিস্তান। যেকোনো সময় হতে পারে সরকার গঠন। ইতিমধ্যেই এর কার্যক্রম শুরু হয়ে গেছে।

বুধবার (১৮ আগস্ট) সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-র সঙ্গে দেখা করেছেন সশস্ত্র গোষ্ঠীর কম্যান্ডার আনাস হাক্কানি।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সরকার চালাতে গঠিত হবে একটি কাউন্সিল। যার মাথায় থাকবে সশস্ত্র গোষ্ঠীর সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

এদিকে সাবেক বিমান ও সেনা বাহিনীর সদস্যদের সঙ্গেও দেখা করবেন সশস্ত্র গোষ্ঠীর নেতারা। তারা যেন সশস্ত্র গোষ্ঠী সেই কাউন্সিল সরকারের অধীনে কাজ করেন, সেই আর্জি জানান হবে।

যদিও যে লক্ষ্যে কাজ শুরু করেছে সশস্ত্র গোষ্ঠী সদস্যরা, সেটা কতটা সফল হবে, তা নিয়ে সংশয়ে রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

হাইবাতুল্লাহ আখুন্দজাদা কাউন্সিলের প্রধান হলে, তার সহকারী সম্ভবত প্রেসিডেন্টের ভূমিকা পালন করবে। বর্তমানে সশস্ত্র গোষ্ঠীদের সুপ্রিম লিডারের তিন জন ডেপুটি বা সহকারী রয়েছেন।

তারা হলেন- মৌলবি ইয়াকুব, সিরাজুদ্দিন হাক্কানি এবং আব্দুল গনি বারাদর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা