আন্তর্জাতিক

১৮ বার বদলেছে আফগান পতাকা

আন্তর্জাতিক ডেস্ক: পতাকা বাতাসে উড়ছে। এই উড়ার মধ্যে ১৮ বার বদলে গেছে আফগানিস্তানের চেনা পতাকা। বিদ্রোহীরা সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে। তবে এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

১৯০১ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন সম্রাট হাবিবুল্লাহ খান। তার রাজত্বে যে পতাকার প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। মসজিদের ঠিক নিচে ছিল গুন চিহ্নের মতো অবস্থানে দু’টি তলোয়ারে ছবি। এই পুরোটাকে ঘিরে ছিল একটি ফুলের গোলাকার মালা।

১৯২১ সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তিলাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানুল্লাহ খান। তিনি পতাকার ভেতরের মসজিদের ছবি একটু বদলে দেন। নিচে তলোয়ারের আকারও খুব ছোট করে দেন এবং ঘিরে থাকা গোলাকার ফুলের মালার বদলে আট চূড়া বিশিষ্ট একটি নকশা এঁকে দেন। নতুন রূপের পতাকা পায় আফগানিস্তান।

এরপর অন্তত তিনবার বদল হয় আফগানদের পতাকা। ১৯৭৮ সালে কমিউনিস্টদের হাতে দাউদ খুন হলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হন নুর ‍মুহম্মদ তারিকি। তিন রঙয়ের পতাকা পরিণত হয় পুরো লাল রঙে। এক পাশে গমের ছবি দিয়ে ঘেরা একটি শব্দ। যার অর্থ ‘জনগণ’।

আরও কয়েকবার পতাকা বদলের পর ১৯৯২ সালে কাবুলের দখল নেয় মুজাহিদিনরা। বুরহানুদ্দিন রব্বানি হন নতুন প্রেসিডেন্ট। তার আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ, কালো এবং সাদা— এই তিন রঙে সাজে পতাকা।

রব্বানির সময় মুজাহিদিনদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে কাবুলের দখল নেয় তালেবান। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের-শাসন শুরু হয়। সাদা কাপড়ের মাঝে কালো হরফে কালেমা শাহদাৎ লেখা পতাকা ওঠে কাবুলে।

২০০১ সালে আমেরিকার সেনারা আফগানিস্তানের দখল নেয়। রব্বানি ফের ক্ষমতায় ফিরে পতাকা বদল করেন। এরপর প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে ২০০৪ এবং ২০১৩ সালে, আশরফ গনির আমলে ২০১৪ সালে পতাকা বদলায়।

গত রোববার আবারও আফগানিস্তানের রাজধানী দখলে নিয়ে কাবুলের মসনদে নিজেদের পতাকা তুলেছে বিদ্রোহীরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা