আন্তর্জাতিক

সেই আফগান নারী আটক

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া বালখ প্রদেশের চারকিন্ট জেলার নারী গভর্নর সালিমা মাজারি আটক হয়েছেন। এই নারী প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তার জেলাকে সশস্ত্র গোষ্ঠী মুক্ত করবেন

সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করার আগে দেশটির সরকারে মাত্র তিনজন নারী গভর্নর ছিলেন। তার মধ্যে তিনি অন্যতম। বালখ প্রদেশ ও তার নিজের জেলা চারকিন্টকে সশস্ত্র গোষ্ঠী মুক্ত রাখতে চাওয়া সেই সালিমা অবশেষে বন্দি হলেন।

জেলা গভর্নরের একজন হিসেবে সামরিক নেতৃত্ব নিজ হাতে অস্ত্র নিয়ে বিশ্ব গণমাধ্যমের নজর কাড়েন ৪০ বছর বয়সী সালিমা। তিনি বলতেন, আমাকে কখনো অফিসে বসতে হয়, কখনো হাতে অস্ত্র যুদ্ধে যোগ দিতে হয়।

মাত্র ১০ দিনে বদলে গেল আফগানিস্তান। এ সময়েই পুরো দেশ দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রেসিডেন্টসহ আফগানিস্তানের একের পর এক নেতা দেশ ছেড়ে পালাচ্ছিলেন, তখনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন তিনি।

একের পর এক প্রদেশ যখন বিনা বাধায় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল, চারকিন্ট ও বালখ প্রদেশ রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। অন্যান্য প্রদেশ বিনা যুদ্ধে দখল করলেও চারকিন্টে সালিমা বাহিনীর কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তালেবানদের।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা