আন্তর্জাতিক

বিদ্রোহীদের বিরুদ্ধে আফগানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহর, কুনার প্রদেশ এবং খোস্ত-এ শুরু হয়েছে বিদ্রোহী-বিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীরা বিদ্রোহী পতাকা ওড়ানোর বিরোধিতা করে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়িয়েছে। জালালাবাদে বিক্ষোভে হতাহতের খবরও পাওয়া গেছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে জালালাবাদ শহরে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে রাস্তায় বিক্ষোভ করেছে মানুষ। বিদ্রোহীদের পতাকা টেনে নামিয়েছে তারা।

আফগানিস্তান বিদ্রোহীরা দখলে চলে যাওয়ার পর এর বিরুদ্ধে আফগানদের প্রথম এই বিরোধিতার পাল্টা জবাব সহিংস পন্থাতেই দিয়েছে দেশটির নতুন শাসকরা। বিক্ষোভকালে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সাবেক এক পুলিশ সদস্য ও দুই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিদ্রোহী যোদ্ধারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের মুখপাত্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিদ্রোহী গোষ্ঠী রাজধানী কাবুল দখলে নেয়ার আগে সর্বশেষ ৮০ মাইল পূর্বের এই জালালাবাদ নগরীর দখল নিয়েছিল। এরপর সেখানে ওড়ানো হয় সাদার ওপরে কালো আরবি হরফ খচিত বিদ্রোহী পাতাকা।

বিক্ষোভকারীরা সেই পতাকা বদলিয়ে ক্ষমতাচ্যুত আফগান সরকারের কালো, লাল, সবুজের তিনরঙা জাতীয় পতাকা উড়িয়েছে। জালালাবাদ শহরের রাস্তায় মানুষের বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা বিদ্রোহীদের পতাকা সরিয়ে আফগানিস্তানের পতাকা তুলছে, আর আশপাশে সমবেত জনতা উল্লাস করছে। বাসিন্দাদের একটি বড় অংশকেই বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে গুলির আওয়াজ শোনা গেছে এবং লোকজনকে দৌড়াদৌড়ি করে পালাতেও দেখা গেছে। আরেকটি ভিডিওতে লোকজনকে আফগান পতাকা হাতে নিয়ে রাস্তা দিয়ে মিছিল করতে দেখা যায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা