আন্তর্জাতিক

আবুধাবিতে আফগানী পলাতক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদ্রোহী বাহিনী ক্ষমতা গ্রহণের আগে দেশটি থেকে পালিয়ে আসা প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে আবস্থান করছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম এপি।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক বিবেচনায় গনি ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিদ্রোহী বাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করার আগে তিনি দেশ ছেড়ে পালান।

অভিযোগ রয়েছে তিনি চার প্রাইভেটকার ভরে অর্থ নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন।

আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতা গ্রহণ করলে ঘানি কোথায় গেছেন তা অজানা ছিলো। প্রথম দিকে বলা হয়েছিলো তিনি তাজিকিস্তানে ও ওমানে চলে গেছেন বলে খবর প্রকাশ পায়। তবে ​তিনদিন পর জানা গেলো ঘানি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

২০১৪ সাল থেকে আফগান প্রেসিডেন্ট ঘানির এমন পলায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সরকারের মন্ত্রীরা পালিয়ে যাওয়ার জন্য তার সমালোচনা করেছেন। অনেকে বলছেন, ওইদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কথা বলে গনি পালিয়ে যান।

কাবুলে রাশিয়া দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তা ছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা করেছিলোল। কিন্তু জায়গা না হওয়ায় অনেক অর্থ টারমার্কে ফেলে যায়।

দেশের মানুষকে তালেবানের হুমকির মধ্যে ফেলে দেশ ছাড়ার পর আশরাফ ঘানি এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, স্বদেশিদের মধ্যে রক্তপাত এড়াতে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া তার হাতে আর কোনো বিকল্প ছিলো না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা