আন্তর্জাতিক
কাবুল বিমানবন্দর 

কাঁদছে শিশু, খোঁজ মেলেনি মা-বাবার

আন্তর্জাতিক ডেস্ক: প্লাস্টিকের দুধের ট্রেতে শুয়ে কেঁদেই চলেছে শিশুটি। সাত মাসের শিশুর এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। পরে বিমানবন্দরের কর্মীরা উদ্ধার করেন তাকে। ঘটনাটি আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের।

জানা গেছে, দীর্ঘক্ষণ বিমানবন্দরের এক পাশ থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিলো। সেই কান্নার উৎসের সন্ধান করতে গিয়েই শিশুর খোঁজ মেলে। তবে শিশুটিকে উদ্ধার করা হলেও, তার বাবা-মায়ের খোঁজ মেলেনি।

কর্মীদের অনুমান, সোমবার কাবুলের বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়ের মাঝেই শিশুটি বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায়। তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত পরিবারটি বিমানবন্দরে এসেছিল। তারপর কোনোভাবে শিশুটি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, সশস্ত্র গোষ্ঠীরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই অশান্ত কাবুল। সশস্ত্র গোষ্ঠীরা ভয়ে বহু আফগান নাগরিক দেশত্যাগ করতে চাইছেন। যেকোনো উপায়ে দেশ ছাড়াতে অনেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছেন। এসব ঘটনার মধ্যেই কাবুল বিমানবন্দরে পরে থাকা শিশুর ভিডিও প্রকাশ্যে আসে। প্রাণ বাঁচাতে জীবন বিপন্ন করে বিমানের ইঞ্জিনের ওপর চড়ে বসেন। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা