আন্তর্জাতিক

গনির নেওয়া টাকার পরিমাণ জানা গেছে

সাননিউজ ডেস্ক: সশস্ত্র গোষ্ঠীর কাবুল অভিযানের মুখে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। উড়োজাহাজে করে নিয়ে যান টাকা। সেই টাকার পরিমাণ জানিয়েছেন তাজিকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত। তিনি অভিযোগ করেন, গত রোববার কাবুল থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় ১৭ কোটি মার্কিন ডলার নিয়ে যান গনি।

তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত মোহম্মদ জহির আগবার অভিযোগ করেছেন, গনি রোববার দেশত্যাগের সময় ১৬ কোটি ৯০ লক্ষ ডলার নিয়ে যান। তার দেশত্যাগকে ‌‘দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা’ বলে বর্ণনা করেন।

তিনি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে আরও ঘোষণা করেন, তাজিকিস্তানে আফগানিস্তান দূতাবাস সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে আফগানিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছে।

বিবিসি নিউজের কাছে পাঠানো এক অডিও বার্তায় সালেহ নিজেকে ‘আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট’ দাবি করে বলেন ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’। ওইদিন বিকেলে কাবুলে প্রথম সংবাদ সম্মেলনে করেন সশস্ত্র মুখপাত্র জাবিহুল্লাহ মুজাদিহ।

গনি পালানোর সময় চারটি গাড়ি ও হেলিকপ্টারে করে বিপুল পরিমাণ অর্থও নিয়ে গেছেন বলে জানিয়েছে কাবুলে রাশিয়ার দূতাবাস। দূতাবাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এই তথ্য জানায়।

কাবুলে রাশিয়া দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা করেছিল। কিন্তু জায়গা না হওয়ায় অনেক অর্থ টারমার্কে ফেলে যায়।’

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা