আন্তর্জাতিক

বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা চাইলো ইরান

তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানটি ভূপাতিত করার কথা অবশেষে স্বীকার করেছে ইরান। শনিবার (১১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের কাছাকাছি চলে যাওয়ায় ভুলবশত বিমানটি ভূপাতিত করা হয়। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত বুধবার তেহরানে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতই বিধ্বস্ত হয়েছে বিমানটি।

তখন ইরানের কর্মকর্তারা তা মিথ্যা বলে উড়িয়ে দিয়। বলে, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রবল উত্তেজনা চলার মধ্যে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘণ্টা দুয়েক পর ইউক্রেইনের বিমানটি বিধ্বস্ত হয়। যাত্রীদের অধিকাংশই ছিল ইরান ও কানাডার নাগরিক। বিমানটি মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি করা।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, গোয়েন্দা সূত্রের তথ্য জানা গেছে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে এটি ভুলবশত ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও কানাডার প্রধানমন্ত্রীর মতো একই কথা বলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা