আন্তর্জাতিক

ভারতকে তালেবানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানকে থামানো যাচ্ছে না কোনোভাবেই। একের পর এক অঞ্চলের দখলে নিচ্ছে তারা। এমতাবস্থায় আফগানিস্তানে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে স্ব স্ব দেশ। নিজের নাগরিকদেরও ফিরিয়ে আনছে ভারত। এরই মাঝে ভারতকে হুঁশিয়ারি বার্তা জানিয়েছে তালেবান।

ভারত যদি আফগানিস্তানকে সাহায্য করতে সেনা পাঠায় তাহলে ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি।

বার্তা সংস্থা এএনআই-কে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেন, সেনাবাহিনীর ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করতে আসে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কি হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে সব জেনেই আসবে।

তবে আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন শাহিন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, অবকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার প্রশংসা করছি আমরা।

এদিকে কোনও কূটনীতিকের ক্ষতি করা হবে না বলেও জানিয়েছেন শাহিন। তিনি বলেন, দূতাবাস ও কূটনৈতিক ব্যক্তিদের কোনও ক্ষতি আমরা করবো না। আমরা তাদের নিশানা করবো না। আমরা সেটা জানিয়েও দিয়েছি। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা তাদের কিছু করবো না

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা