বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট
আন্তর্জাতিক

সীমান্ত খুলে দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অধিকাংশ বড় শহরের দখলে নেয়ার পর রাজধানী কাবুলে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নিচ্ছে তালেবান। দক্ষিণে কান্দাহার, লস্করগাহ, গজনি দখলের পর কাবুলের কাছে চলে এসেছে তালেবান বাহিনী। অন্যদিকে, পশ্চিমের শহর হেরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান যোদ্ধা।

গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের প্রায় সবক’টি রাজধানী দখল করে নিয়েছে তালেবান। এই পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোর কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আফগানিস্তানে কর্মরত আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে ৩ হাজার সেনা পাঠিয়েছে পেন্টাগন। যদিও আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ শনিবার বলেছেন, শেষ শক্তি দিয়ে তারা তালেবান জঙ্গিদের প্রতিরোধ করবে।

এরই মধ্যে আফগান সীমান্তের গেটগুলো খোলার বিষয়ে তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। গত মাসে আফগান সেনাকে হটিয়ে চমন গেটের অদূরের স্পিন বোল্ডাক শহরের দখল নিয়েছিল তালেবান। তারপর থেকেই ‘সিল’ করে দেওয়া হয় সীমান্ত।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) তালেবানের সঙ্গে সফল আলোচনার প্রেক্ষিতে ফের খুলে দেওয়া হয়েছে চমন সীমান্ত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা