আন্তর্জাতিক

আফগানদের আশ্রয় দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : ২০ হাজারের বেশি আফগানকে আশ্রয় দেবে কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো শুক্রবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কানাডায় যাদের আশ্রয় দেওয়া হবে, সেই তালিকায় আছেন- নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায় ও সমকামীরা।

মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন-এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিলো। সেই ধারাবাহিকতায় এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে কবে থেকে এই নির্দেশ কার্যকর হবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মার্কো মেনডিসিনো বলেন, দিন দিন আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। এর জের ধরে দেশটির অনেক বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ছে। আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে যারা ঝুঁকিতে রয়েছেন, তারাই আপাতত বসবাসের সুযোগ পাবেন।

এর আগে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তাকারী দেশটির দোভাষীসহ অন্য ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের যেসব আফগান সহায়তা করেছেন, পরিবারসহ তাদের সরিয়ে নেওয়া হবে বলে জানায় মার্কিন সরকার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা