আন্তর্জাতিক

তালেবান দখলে ৭ প্রাদেশিক রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক : আরও এক প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। মঙ্গলবার (৯ আগস্ট) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহর রাজধানী ফারাহ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে পাঁচদিনে সাত প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।

ফারাহ প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবার বলেন, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের বাইরের একটি সেনা ঘাঁটির দিকে পিছু হটেছেন।

এর আগে, সোমবার পর্যন্ত দেশটির উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ছয়টি প্রদেশের রাজধানীর দখল এই বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে গেছে বলে নিশ্চিত করেছেন তালেবান এবং আফগান সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার ফারাহ দখলে নেওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতটিতে।

বিদেশি সামরিক বাহিনীর সদস্যরা দেশটি ছাড়তে শুরু করায় শাসনক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তালেবান। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক শক্তিশালী গোষ্ঠীগুলোকে সরকারের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের প্রধান গুলাম বাহাউদ্দিন জাইলানি রয়টার্সকে বলেছেন, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে। গত দুই মাসে ৬ লাখের বেশি পরিবার বাস্ত্যুচুত হয়েছে; যাদের অধিকাংশই রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা