আন্তর্জাতিক

অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে মরক্কোর উপকূলে। এতে ৪২ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে ৩০ জন নারী ও ৮ জন শিশুও রয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ একটি সংস্থা এই তথ্য জানিয়েছে বলে জানায় আলজাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, মরক্কোর উপকূলীয় শহর ঢাকলা থেকে অভিবাসীবাহী নৌকাটি ছেড়ে যাওয়ার কিছু সময় পরই উত্তাল সমুদ্রে ডুবে যায়। পশ্চিম সাহারায় অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থাকলেও বর্তমানে তা মরক্কোর দখলে রয়েছে।

মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস (ওয়াকিং বর্ডারস)-এর প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গারজন বলছেন,অভিবাসীবোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর সেটিতে অবস্থান করা ৪২ জন অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ৪২ জনের মধ্যে ৩০ জন নারী, ৮ জন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া নৌকায় থাকা মাত্র দশ জন জীবিত আছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচরে রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ, লিজ বাতিলের পরও দখল-বাণিজ্যে

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় রেলওয়ের কৃষিজমি নিয়ে বিরোধ নতুন করে আলোচনা...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা