আন্তর্জাতিক

টোকিওতে হামলা, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে হামলার ঘটনা ঘটেছে টোকিওতে। এতে আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সহিংস যেকোনো অপরাধের ঘটনা জাপানে খুবই বিরল। তবে চলমান অলিম্পিক গেমসের কারণে উচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শুক্রবার টোকিওতে এই ঘটনা ঘটলো। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও হামলাকারীকে পরে আটক করেছে পুলিশ।

এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে টোকিওর সেতাগায়া ওয়ার্ডে একটি কমিউটার ট্রেনে এই ছুরি হামলার ঘটনা ঘটে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ছুরি হামলায় ২০ বছরের বেশি বয়সী এক নারী মারাত্মক আঘাত পেয়েছেন। হামলার স্থানটি অলিম্পিক গেমসের নির্ধারিত ভেন্যু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

হামলাকারী যুবকের বয়সও ২০-এর কোঠায়। হামলার পর সে পার্শ্ববর্তী একটি স্টোরে অবস্থান নেয় এবং পরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে। ট্রেনের মধ্যে থেকে হামলায় ব্যবহৃত ছুরি ও অভিযুক্তের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা