আন্তর্জাতিক

দ. আফ্রিকার মন্ত্রিসভায় বড় পরিবর্তন

সাননিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি ও দাঙ্গার ঘটনার জেরে এক ডজন মন্ত্রণালয়ে মন্ত্রী-উপমন্ত্রী পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি গাউটেং এবং কোয়াজুলু নাটাল প্রদেশে পরিকল্পিত অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় এই পরিবর্তন আনা হলো।

দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে টেলিভিশন ভাষণে জাতীয় নির্বাহী পদে পরিবর্তন ঘোষণা করেন।

ভাষণে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, করোনাভাইরাস ও দাঙ্গা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য, অর্থ, প্রতিরক্ষা বিভাগ তড়িৎ পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজি ও অর্থমন্ত্রী টিটো এমবোয়েনির মন্ত্রিসভা ত্যাগের ‘দীর্ঘদিনের অনুরোধ’ গৃহীত হয়েছে।

এছাড়া মানব বসতি মন্ত্রণালয়কে পানি ও স্যানিটেশন মন্ত্রণালয় থেকে আলাদা করার বিষয়টি ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, পানির ব্যবস্থা মানুষের বসতির উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বাস্তবতা হলো, পানি একটি বিস্তৃত সমস্যা যা শুধু মানুষের বসতিতেই নয়, কৃষি, শিল্প, খনির এবং পরিবেশ ব্যবস্থাপনার ওপরও প্রভাব ফেলে।

রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়কে রাষ্ট্রপতির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে প্রতিস্থাপন করা নিয়ে রামাফোসা বলেন, এটি নিশ্চিত করা যে দেশের অভ্যন্তরীণ এবং বিদেশি গোয়েন্দা পরিষেবাগুলো রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালন করতে সক্ষম করে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তার ভাষণে লুটপাট, সহিংসতা ঘটনা ভবিষ্যতে যেন তড়িৎ গতিতে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া যায় সে সক্ষমতা অর্জনে বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিশেষজ্ঞ ব্যক্তি ও গবেষকদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে বলে জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা